ফেনী-নোয়াখালী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত | আই নিউজ বিডি

ফেনী

ফেনী-নোয়াখালী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ফেনী-নোয়াখালী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
Eidok-এ শেয়ার
ফেনী-নোয়াখালী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
ছবি: সংগৃহীত

ফেনী | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
‎
‎ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজার এলাকায় আজ শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালিয়া গ্রামের কাজী বাড়ির বাসিন্দা, শাহ আলম ড্রাইভারের ছেলে—মোশারফ হোসেন (৩২) ও একরাম হোসেন (২২)।
‎
‎জানা যায়, নিহত দুই ভাইই বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড কোম্পানির গাড়িচালক পদে কর্মরত ছিলেন। ভোররাতে তারা কোম্পানির পিকআপ নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা ঢাকাগামী সবুজ বাংলা পরিবহনের একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।
‎
‎প্রচণ্ড ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।
‎
‎অপর ভাই একরামকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।
‎
‎দুর্ঘটনার পরপরই মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার, যান চলাচল নিয়ন্ত্রণ ও আইনগত কার্যক্রম শুরু করে।
‎
‎মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান,
‎ “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আহতদের হাসপাতালে পাঠাই। নিহতদের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।”
‎
‎এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতক বাসচালকের বিচার দাবি জানিয়েছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 78 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 48 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 31 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ