নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭
নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭
ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলায় এক পাগলা শেয়ালে রাতের আঁধারে ১৭ জনকে কামড়ে আহত করেছে। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। বাকি দুজন সম্পর্কে কিছ..

 

বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে মদন উপজেলার চানগাঁও গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাস আলী এতথ্য নিশ্চিত করেছেন।

শেয়ালের কামড়ে আহতদের মধ্যে ১৫ জন চাঁনগাও গ্ৰামের বাসিন্দা। তারা হলেন,শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)।

 চানগাঁও গ্রামের এরশাদ মিয়া বলেন, আমি গ্ৰামের এক অনুষ্ঠান শেষে বাড়িতে পৌঁছা মাত্র দৌড়ে এসে আমার পেছন দিক থেকে পায়ে কামড়ে ধরেছে এক শেয়াল। চিৎকার শুনে বাড়ির লোকজন দৌড়ে এলে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এখন এলাকার মানুষ সবার ভেতরে পাগলা শেয়ালের আতঙ্ক দেখা দিয়েছে।

 

এবিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাস আলী বলেন, নাটকীয় এক ভয়াবহ ঘটনা এটি।বুধবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত ১৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদে চলাফেরা করা প্রয়োজন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator