দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা কার্যালয় থেকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দোকানঘর ও ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক উপস্থিত থেকে এক'জন প্রতিবন্ধী ও দু'জন ভিক্ষুকদের মাঝে একটি দোকানঘর ও ৭ টি ছাগল বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফিদ মোস্তাফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, বিট কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট