চিলমারীতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হলো
নাজমুল হুদা পারভেজ,চিলমারী(কুড়িগ্রাম) প্রতিবেদকঃ
আজ(বুধবার) কুড়িগ্রামের চিলমারীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সাটাটউশন স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমমনা পর্যায়ের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়েছে।
বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে চিলমারী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩৪ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা, স্কুল,কলেজ ও কারিগরি পর্যায়ের মোট ৩৪ জন ছাত্র-ছাত্রীকে তাদের কৃতিত্বের জন্য ক্রেষ্টা ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়। ২০২২ এবং ২০২৩ ইং সালের এইচ এসসি ও সমমান পর্যায়ে ভালো ফলাফলের জন্য যে সকল ছাত্র=ছাত্রীরা পুরস্কৃত হয়েছেন তারা হলেন, মোছাঃ লাবন্য আক্তার লিমা , জান্নাতুল মাওয়া, মোছাঃ মৌসুমি আক্তার মৌ, মার্জিয়া আক্তার মনি, মোছাঃ শামিমা আক্তার (গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ), মোঃ মোফাচ্ছেল মন্ডল ,আরিফুল ইসলাম মোঃ মিজানুর রহমান বিজু, জামান প্রামানিক, মোঃ শিমুল মিঞা, মোঃ শিহাব আহম্মেদ ( চিলমারী সরকারি কলেজ), লিপি খাতুন, রবিউল ইসলাম(ফকিরেরহাট মফিজিয়া আলিম মাদ্রাসা), মোছাঃ সুমাইয়া আক্তার সুমি (চিলমারী মহিলা ডিগ্রী কলেজ), মোঃ মোবাশি^র আহমেদ সিদ্দিক(চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা) , মাহাবুবা সিদ্দিকা (রাজারভিটা সিনিয়র আলিম মাদ্রাসা) ও মাহবুবা সিদ্দিকা ( রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা)।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলামহাবিব মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল নাসিমা রব্বানী, থানাহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ , ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
চিলমারীতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হলো | আই নিউজ বিডি
চিলমারীতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হলো
আজ(বুধবার) কুড়িগ্রামের চিলমারীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সাটাটউশন স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমমন..
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0