মনপুরায় শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যানটস পুরস্কার বিতরণ… | আই নিউজ বিডি

মনপুরায় শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যানটস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুর রহমান সোয়েব 
প্রতিনিধি: মনপুরা (ভোলা)
Eidok-এ শেয়ার
মনপুরায় শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যানটস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত “পারফরমেন্স বেজড গ্র্যানটস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (PBGSIS), এমইডিপি” এর আওতায় মনপুরা উপজেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ভাস্কর চন্দ্র নন্দী,
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব, মোঃ মাহবুবুল আলম শাহীন,
এবং মনপুরা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব 
মোঃ এহসানুল ইসলাম জসীম।
এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে পারফরমেন্স বেজড অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরণের অনুপ্রেরণামূলক উদ্যোগ শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ আরও বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 108 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ