জমিয়তনেতা রশীদ আহমদের সমর্থনে জামালগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জমিয়তনেতা রশীদ আহমদের সমর্থনে জামালগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা ..

Abdus Samad avatar   
Abdus Samad
জমিয়তনেতা রশীদ আহমদের সমর্থনে জামালগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা ..
জমিয়তনেতা রশীদ আহমদের সমর্থনে জামালগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা ..
ছবি: সংগৃহীত
জমিয়তনেতা রশীদ আহমদের সমর্থনে জামালগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা ..

 

সুনামগঞ্জ-১(জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা,মধ্যনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোট এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ধানের শীষ প্রতীক প্রত্যাশী  মাওলানা রশীদ আহমদের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২২ জুলাই) জামালগঞ্জ উপজেলার আটগাঁও লালবাজারের আরিফুননেছা নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাফিজ আজির উদ্দিন  ।  মাওলানা আরশাদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি হাফিজ আজির উদ্দিন, মাওলানা জাকারিয়া আল মামুন, চান্দেরনগর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম, ভীমখালী ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা ইজাজুল হক এজাজ, সদর ইউপি যুব জমিয়তের সভাপতি মুফতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি লোকমান মাসুম, ছাত্র জমিয়তের উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ আফাজুল হাসান তানজিম, ক্বারি আবু সুফিয়ান নূরী, মাওলানা হুমায়ুনুর রশীদ, এবং মানিগাঁও জামে মসজিদের খতিব মাওলানা ইয়াসিন আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, রশীদ আহমদ একজন পরীক্ষিত, ত্যাগী ও পরিশ্রমী জননেতা। দল ও জোটের পক্ষ থেকে তাঁকে প্রার্থী মনোনয়ন দেওয়ায় আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা তাঁকে বিজয়ী করবো।

তারা আরও বলেন, আমাদের তৃণমূলের শক্তি ও জনসম্পৃক্ততা আছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের প্রতি আস্থা রাখলে এবং যথাযথ দিকনির্দেশনা দিয়ে এগিয়ে গেলে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবো।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator