রানীশংকৈলে ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ | আই নিউজ বিডি

রানীশংকৈলে ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন (৫০ বিজেপি) জগদ্দল বিওপির এলাকা যার সীমান্ত পিলার নং ৩৭৫ থেকে ৬ বাংলাদেশিকে আটক করা ..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলে ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন (৫০ বিজেপি) জগদ্দল বিওপির এলাকা যার সীমান্ত পিলার নং ৩৭৫ থেকে ৬ বাংলাদেশিকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

এর আগে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তারা। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেয়।

 

বিজিবির দেওয়া তথ্যমতে, রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশিকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

ফেরতকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মো. রোহান (১৯), বারাসাত গ্রামের মো. পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭), একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো. আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো. লোসির ছেলে মো. রাসেল (২১), মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২) ও ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।

 

বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরও বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ৬ বাংলাদেশি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 83 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ