নেত্রকোনা

নেত্রকোনা সীমান্তে ক্ষতিকারক ২০ হাজারের বেশি চারা গাছ ধ্বংস করেছে প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি (জেলা):

নেত্রকোনায় মঙ্গলবার বিকালে পরিবেশের জন্য ক্ষতিকারক ইউকিলিপটাস ২০ হাজারের বেশি চারা গাছ ধ্বংস করেছে প্রশাসন।..
Eidok-এ শেয়ার
নেত্রকোনা সীমান্তে ক্ষতিকারক ২০ হাজারের বেশি চারা গাছ ধ্বংস করেছে প্রশাসন
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামে হান্নান মিয়ার নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

 

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করে।

 

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নার্সারিতে পরিবেশবিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি চলছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় চারা ধ্বংস করে নার্সারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মোখশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

চারা ধ্বংস ও আর্থিক সহায়তা প্রদান শেষে পরিবেশবান্ধব গাছ রোপণে উৎসাহ দিতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

 

এ প্রসঙ্গে ইউএনও ফাইজুল ওয়াসীমা নাহাত বলেন, পরিবেশ রক্ষায় আমাদের কঠোর হতে হবে। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে নার্সারি মালিকদের পুনর্বাসনও নিশ্চিত করা হচ্ছে।

 

উল্লেখ্য, আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ মাটির পানি শোষণ করে জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে বলে গবেষণায় উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই সরকার দেশজুড়ে এসব গাছের রোপণে

নিরুৎসাহিত করছে।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 ভিউ