৩০ ঘন্টার মধ্যে হত্যাকারী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

রেজওয়ান উল্লাহ,কলারোয়াঃ
Eidok-এ শেয়ার
৩০ ঘন্টার মধ্যে হত্যাকারী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক চালক হাসান আলী হত্যা ও ইজিবাইক ছিনতায়ের ঘটনায় ৩০ ঘন্টার মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রাম থেকে ঘাতক ইব্রাহিম (৩৬) কে গ্রেফতার ও একই ইউনিয়নের উত্তর নবীনগর এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।
হত্যার স্বীকার হাসান আলী (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলীর ছেলে এবং ঘাতক ইব্রাহিম হোসেন একই উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রামের মৃত, মুজিবর রহমানের ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১১ জুলাই কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ইট ভাটার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের একটি কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় একই দিন বিকালে নিহতের ছেলে বাবলুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, মামলা দায়ের করার পর সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে তিনি নিজে ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়ের নেতৃত্বে একটি টিম কলারোয়া-ঝিকরগাছা সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ১৩ জুলাই রাতে ঝিকরগাছা উপজেলা থেকে হত্যাকারী ইব্রাহিম হোসেনকে ইজিবাইকের চাবিসহ গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেন। গতকাল ১৪ জুলাই ঘাতক ইব্রাহিমকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত ইব্রাহিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে হত্যার দায় স্বীকার করে বলেন, যশোরের নাভারন এলাকা থেকে ঘুমের ঔষধ কিনে কোমল পানিও  স্পিড এর বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে চালক হাসানকে অজ্ঞান করে। পরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পা বেঁধে মরদেহ কালভার্টের নিচের পানিতে ফেলে দেয়। হত্যার কারণ হিসেবে ঘাতক দাবি করেন, এলাকায় সে অনেক ঋণ হয়ে গেছে। ঋণ পরিশোধ করতে সে ইজিবাইক ছিনতাই করার জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে।
প্রসংগত; গত ১১ জুলাই কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে একটি ইট ভাটার সামনে একটি কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলীর লাশ উদ্ধার করে কলারোয়া থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন অপরাধ সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 122 ভিউ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় অপরাধ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 ভিউ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা অপরাধ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 ভিউ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার অপরাধ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 86 ভিউ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 91 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 ভিউ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার অপরাধ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 94 ভিউ