নেত্রকোনা

নেত্রকোনায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৬৫ বোতল মদ উদ্ধার

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িও জব্দ করেন তারা।..
Eidok-এ শেয়ার
নেত্রকোনায় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৬৫ বোতল মদ উদ্ধার
ছবি: সংগৃহীত

জব্দকৃত ৬৫ বোতল ভারতীয় মদের মধ্যে রয়েছে, আইস ভদকা, অফিসার্স চয়েস, রয়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড মদ। জব্দকৃত এসব মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।

 

সোমবার (১৪ জুলাই) বিকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

 

তিনি জানান,সোমবার দুপুর দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই বিওপি’র টহল দলটি সীমান্ত পিলার ১১৫০/৪-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নাম এলাকায় মালিকবিহীন ২১ বোতল ভারতীয় আইস ভদকা ও অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করে।

 

তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপি’র ছয় সদস্যের আরেকটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুর্গাপুর সদর ইউনিয়নে সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক দেড়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নাম এলাকায় মাদক বিরোধী এ অভিযানে মালিকবিহীন ব্যাটারি চালিত অটো ভ্যানসহ আরও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন অপরাধ সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 122 ভিউ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় অপরাধ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 ভিউ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা অপরাধ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 ভিউ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার অপরাধ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 86 ভিউ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 91 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 ভিউ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার অপরাধ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 94 ভিউ