নওগাঁ

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইডবাংলাদেশ -সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এই ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক..
Eidok-এ শেয়ার
নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 সোমবার (১৪ জুলাই) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার নওগাঁর উপপরিচালক টি.এম.এ. মমিন।

 প্রধান অতিথি টি.এম.এ মমিন তার বক্তব্যে বলেন, আমরা যেমন পরিবারে পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের। জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব।

 ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন সাবেক অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম। এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে প্রতিটি ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে। এসময় সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

 এসময় সভায় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন, ইএসডিও'র হেড অফ প্রোগ্রাম যামিনী কুমার রায়, উপজেলা কৃষি অফিসাত মো. তৌফিক আল জুবায়ের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার, প্রাণী সম্পদ অফিসার ডা. মো. ওয়াজেদ আলী, মৎস্য অফিসার মো. আইয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।    

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 13 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 ভিউ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি জেলার খবর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 ভিউ ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি জেলার খবর ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 67 ভিউ