বন্যা দুর্গত ফুলগাজীতে উদ্ধার ও সহায়তায় ফেনী জেলা ছাত্রদলের রেসকিউ টিম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বন্যা দুর্গত ফুলগাজীতে উদ্ধার ও সহায়তায় ফেনী জেলা ছাত্রদলের রেসকিউ টিম..

Monsur Alam avatar   
Monsur Alam
বন্যা দুর্গত ফুলগাজীতে উদ্ধার ও সহায়তায় ফেনী জেলা ছাত্রদলের রেসকিউ টিম..
বন্যা দুর্গত ফুলগাজীতে উদ্ধার ও সহায়তায় ফেনী জেলা ছাত্রদলের রেসকিউ টিম..
ছবি: সংগৃহীত
বন্যা দুর্গত ফুলগাজীতে উদ্ধার ও সহায়তায় ফেনী জেলা ছাত্রদলের রেসকিউ টিম

‎ফেনী, ১০ জুলাই ২০২৫:

‎যে কোনো জাতীয় দুর্যোগে ছাত্রদল সবসময়ই মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখে—তারই ধারাবাহিকতায় চলমান বন্যা পরিস্থিতিতে ফুলগাজী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

‎

‎দুর্যোগপূর্ণ পরিবেশে জনসাধারণের পাশে থেকে ত্রাণ, উদ্ধার এবং সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রদলের নেতা হাবিব রহিম, শহিদুল ইসলাম আশিক, শরীফ খানদকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা রেসকিউ টিম নিয়ে সরেজমিনে কাজ করে যাচ্ছেন।

‎

‎বন্যার্ত মানুষের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে স্থানান্তর, রান্না করা খাবার সরবরাহ, পানি সরবরাহ এবং শিশু-বয়স্কদের চিকিৎসা সহায়তায় ছাত্রদল নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

‎

‎ছাত্রদলের এই মানবিক ভূমিকার জন্য স্থানীয়দের পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

‎

‎

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator