ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুর ২টায় সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর থেকেই উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।
এ উপলক্ষে ভালুকা পৌর বিএনপির সংগ্রামী আহবায়ক ও ময়মনসিংহ জেলা বিএনপি (দক্ষিণ) এর আহবায়ক সদস্য আলহাজ্ব হাতেম খান উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, "এই সাফল্য শুধু তোমাদের একক অর্জন নয়, এটি তোমাদের পরিবার, শিক্ষক ও বিদ্যালয়ের সম্মিলিত পরিশ্রমের ফসল। তোমাদের এই সাফল্য ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গঠনে সহায়ক হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা আজ সফল হয়েছে, তারা আগামী দিনে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আবার প্রস্তুতি নিতে হবে। প্রতিকূলতাই তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।"
বিবৃতির শেষে তিনি উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনগুলোর জন্য সফল, আদর্শ ও দায়িত্বশীল জীবন গঠনের আহ্বান জানান।
ভালুকা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এবারের ফলাফলে দেখা গেছে মিলিতভাবে সাফল্যের ধারা। অনেকে জিপিএ-৫ অর্জন করেছে, যা এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের প্রমাণ।