‎‌"বন্যা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী: ফেনীতে মোতায়েন ট্রাইশার্ক বোট ও চিকিৎসক দল".. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎‌"বন্যা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী: ফেনীতে মোতায়েন ট্রাইশার্ক বোট ও চিকিৎসক দল"..

Monsur Alam avatar   
Monsur Alam
‎‌"বন্যা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী: ফেনীতে মোতায়েন ট্রাইশার্ক বোট ও চিকিৎসক দল"..
‎‌"বন্যা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী: ফেনীতে মোতায়েন ট্রাইশার্ক বোট ও চিকিৎসক দল"..
ছবি: সংগৃহীত
‎‌"বন্যা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী: ফেনীতে মোতায়েন ট্রাইশার্ক বোট ও চিকিৎসক দল"..

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

‎

‎গত ৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যা মোকাবেলায় সমন্বিত প্রস্তুতি ও জরুরি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎

‎২০২৪ সালের ভয়াবহ বন্যা থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে এবার আরও দ্রুত ও কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা পরিচালনার লক্ষ্যে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এরই মধ্যে ফুলগাজী ও পরশুরাম সেনা ক্যাম্পে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে।

‎

‎এছাড়াও জরুরি চিকিৎসা সেবার জন্য সেনাবাহিনীর একটি মেডিকেল টিম জেলা সিভিল সার্জনের সাথে সমন্বয় করে প্রস্তুতি গ্রহণ করেছে।

‎

‎জনসাধারণকে যেকোনো প্রয়োজনে নিচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

‎📞 ০১৮৯৮৪৪৪৫০০, ০১৩৩৬৫৮৬৬৯৩ (ফেনী জেলা বন্যা মনিটরিং সেল)।

‎

‎বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগকালীন সময়ে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

‎

কোন মন্তব্য পাওয়া যায়নি

News Card Generator