শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের গ্যাসে চার তরুণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একজনকে সিলেটে....
Eidok-এ শেয়ার
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের গ্যাসে চার তরুণের মৃত্যু
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মৃত্যু হয়েছে। আহত আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (১০ জুলাই) জানান,বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে দুর্গম রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।

 

নিহতরা হলেন:

১) রানা নায়েক (১৭)

২) শ্রাবণ নায়েক (১৯)

৩) কৃষ্ণ রবিদাস (২০)

৪) নিপেন ফুলমালি (২৭)

আহত রবি বুনার্জী (২০) প্রাথমিক চিকিৎসার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড হন।

 

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান,রাতে হাসপাতালে আনা চার জনই আগেই মারা গিয়েছিলেন। আহত রবি বুনার্জীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার্ড করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 24 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 ভিউ