২০ কেজি করে চাল পেল নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার

কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
২০ কেজি করে চাল পেল নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ছবি: সংগৃহীত

বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান এসএম সাইদুর রহমানসহ ইউপি সদস্যরা।

জানা যায়, ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজের চর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে গত কয়েকশ পরিবারের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদে বিলীন হয়ে গেছে। বসতভিটা বিলীন হওয়ায় অন্যের জমিতে ঠাঁই নিয়েছে অনেক পরিবার। তবে ওইসব এলাকায় এখনও ভাঙন অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার দুপরে ৩০০ পরিবারের মধ্যে ২০ করে চাল বিতরণ করে উপজেলা প্রসাশন।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সুখেরবাতি এলাকার বুলবলি খাতুন, সাজেদা খাতুন ও সোনাপুর এলাকার বাহার আলী বলেন, নদী ভাঙনে শিকার হয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা। এই চাল পেয়ে কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে তাদের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুদ্দিন বলেন, চরশৌলমারী ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জিআরের ৬ মে. টন চাল পাওয়া গেছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 32 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 115 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 ভিউ