ফুলবাড়ীতে  জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফুলবাড়ীতে  জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত ..

Jahangir Alam avatar   
Jahangir Alam
ফুলবাড়ীতে  জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত ..
ফুলবাড়ীতে  জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত ..
ছবি: সংগৃহীত
সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য ও নারী কৃষাণীরা জৈব ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার সম্প্রসারণে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ..
 
জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার....
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ জুলাই সকাল ১১ টায়  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এক্টিভিস্টা কুড়িগ্রামের বাস্তবায়নে, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
 
এতে বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একশনএইড বাংলাদেশ- এর পার্টনারশীপ এন্ড প্রোগ্রাম এর ডেপুটি ম্যানেজার এমডি. আরিফ সিদ্দিকী, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল হক,শ্যামলী রাণী, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য সিয়াম হোসেন, বড়ভিটা সৃজনী যুব সংগঠন কোষাধাক্ষ্য শিমু শেখসহ আর অনেক।
 
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, একশন এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস)এর প্রোগ্রাম অফিসার নুরননবী ইসলাম, এক্টিভিস্টা কুড়িগ্রাম- এর প্রতিনিধিবৃন্দ ও নারী কৃষাণী সহ অনেকে।   
 
সভায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য ও নারী কৃষাণীরা জৈব ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার সম্প্রসারণে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 
 
 
 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator