রানীশংকৈলে প্রয়াত দুই নেতার দোয়া মাহফিল ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ… | আই নিউজ বিডি

রানীশংকৈলে প্রয়াত দুই নেতার দোয়া মাহফিল ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি করা হয়

রানীশংকৈলে প্রয়াত দুই নেতার দোয়া মাহফিল ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি করা হয়।

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পৌর বিএনপির আয়ো..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলে প্রয়াত দুই নেতার দোয়া মাহফিল ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি করা হয়
ছবি: সংগৃহীত

রানীশংকৈলে প্রয়াত দুই নেতার দোয়া মাহফিল ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি করা হয়।

 

 ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,

হাসিনুজ্জামান মিন্টু,

 

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলা বিএনপির প্রয়াত দুই নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৭ জুলাই) বিকাল ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রয়াত রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনুল হক মাস্টার ও সাবেক পৌর প্রশাসক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলমের স্মৃতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তর ইসলাম মুক্তার, সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের নিকট সদস্য ফরম তুলে দেন। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ওয়ার্ড ভিত্তিক চলবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ