চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু

চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু।..
Eidok-এ শেয়ার
চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু
ছবি: সংগৃহীত

চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু।

রাঙ্গুনিয়া এবং কাপ্তাই উপজেলায়  সম্প্রতি একটি ভয়াবহ প্রতারণার ঘটনা সামনে এসেছে। স্থানীয়ভাবে  "সিএমএ কাদের বাচ্চু" নামে পরিচিত এক ব‌্যক্তি  STLS সফটওয়্যারের মাধ্যমে "ভিডিও দেখে টাকা ইনকাম" করার লোভনীয় অফার দিয়ে অসংখ্য সাধারণ মানুষের কাছ থেকে প্রায়  ০৫ কোটি  টাকারও বেশি হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, কাদের বাচ্চু প্রথমে কাপ্তাই ও রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনার বিভিন্ন এলাকায় সে‌মিনার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বিজ্ঞাপন ও কথিত সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করেন। তিনি আশ্বাস দেন যে, STLS অ্যাপ বা সফটওয়্যারে নির্দিষ্ট কিছু ভিডিও দেখলেই প্রতিদিন টাকা আয় হবে। এতে প্রাথমিকভাবে কিছু লোককে সামান্য অর্থ প্রদান করায় আরও অনেকেই বিনিয়োগে উৎসাহিত হয়।

ভুক্তভোগীদের অনেকেই জানিয়েছেন, তারা নিজেদের সঞ্চয় ও ধার-কর্জ করে ১০ হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা  কাদের বাচ্চুর হাতে তুলে দেন। কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাপ কাজ করা বন্ধ করে দেয় এবং কাদের বাচ্চুও গা ঢাকা দেন। বর্তমানে তার মোবাইল ফোন বন্ধ, অফিস তালাবদ্ধ এবং কোথায় আছেন তা কেউ জানে না।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকে থানায় অভিযোগ করেছেন এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার বাংলাদেশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 43 ভিউ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ বাংলাদেশ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 56 ভিউ যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী বাংলাদেশ যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 39 ভিউ কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায় 43 ভিউ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন বাংলাদেশ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 73 ভিউ আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল বাংলাদেশ আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 31 ভিউ পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন বাংলাদেশ পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 ভিউ