জামায়াত-চরমোনাই আওয়ামী লীগ কে পিআর-এ সংসদে আনার ষড়যন্ত্র করছে | আই নিউজ বিডি

জামায়াত-চরমোনাই আওয়ামী লীগ কে পিআর-এ সংসদে আনার ষড়যন্ত্র করছে

- বিএনপি নেতা সরওয়ার আলমগীর
Eidok-এ শেয়ার
জামায়াত-চরমোনাই আওয়ামী লীগ কে পিআর-এ সংসদে আনার ষড়যন্ত্র করছে
ছবি: সংগৃহীত

 ফটিকছড়ি উপজেলার ১ নম্বর বাগানবাজার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে ইউনিয়নের চিকনছড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা হয়।

বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সভাপতিত্বে এবং কৃষকদল নেতা আবুল বশরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে, সে ভাষায় অতীতে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলতো। এ ধরনের বক্তব্য আসলে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র। ধর্মীয় লেবাস পরে তারা বিএনপিকে কটাক্ষ করলে, তারা এই জাতির সঙ্গেই প্রতারণা করবে। কারণ আওয়ামী লীগ এই দেশে ইসলামী মূল্যবোধের রাজনীতিকে কবর দিয়েছিল। বিএনপিই বহুদলীয় গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও বলেন, জামায়াত ও চরমোনাইপন্থী গোষ্ঠীকে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির মাধ্যমে সংসদে প্রবেশ করানোর অপচেষ্টা চলছে। এ দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র রুখে দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র এবং মুসলিম জনতার নেতৃত্বের প্রতীক। এ দেশকে জামায়াত-চরমোনাই কিংবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির হাতে ছেড়ে দেওয়া হবে না।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। তিনি বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ তাদের এলাকার প্রতিনিধি নির্বাচনের সুযোগ হারাবে। এতে জামায়াত-চরমোনাইসহ সাম্প্রদায়িক অপশক্তি সংসদে প্রবেশের সুযোগ পাবে। এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই বরদাশত করা হবে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, মহিউদ্দিন আজম তালুকদার প্রমুখ।

বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের ঘোষণা দেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 123 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 ভিউ