রক্তদান, মানবতার এক মহৎ নিদর্শন। একজন স্বেচ্ছায় রক্তদাতা তার রক্তের মাধ্যমে বাঁচাতে পারেন একজন মৃত্যুপথযাত্রী মানুষকে। আর সেই মহৎ উদ্দেশ্যেই আয়োজিত হলো আজকের রক্তদান ক্যাম্প। লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশন সংগঠনের উদ্যোগে লক্ষীপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড নূরানী মসজিদের ঈদগা মাঠে করা হচ্ছে ফ্রিতে ব্লাড ক্যাম্পিং।বিশ্বে প্রতি বছর লাখ লাখ মানুষ রক্তের অভাবে মৃত্যুবরণ করে। অথচ একজন মানুষ প্রতি ৩ মাস পরপর রক্ত দিতে পারে এবং এতে তার শরীরের কোনো ক্ষতি হয় না। বরং নিয়মিত রক্তদান শরীরকে করে আরও সতেজ ও সুস্থ।রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।
আসুন, আমরা সবাই এই মহৎ উদ্যোগে শামিল হই।
এক ফোঁটা রক্ত, এক বুক ভালোবাসা।
চলুন, মানবতার পাশে দাঁড়াই।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট