সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেইটে তিন নোটিশ দুদকের

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (..
Eidok-এ শেয়ার
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের বাড়ির গেইটে তিন নোটিশ দুদকের
ছবি: সংগৃহীত

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক পৃথক তিনটি চিঠিতে তাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে এ নোটিশ পেৌঁছে দিয়েছেন কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ সময় তাদের কাউ না পেয়ে বাড়ির গেইটে দুদক মো. বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ লাগিয়ে দেন ও কর্মকর্তা।

আদেশে বলা হয়েছে, যেহেতু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করিয়া দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মাইয়াছে যে, জনাব মোছা. সুরাইয়া সুলতানা, স্বামী: জাকির হোসেন, বর্তমান ও স্থায়ী ঠিকানা: গ্রাম-রৌমারী, ইউনিয়ন-রৌমারী, ডাকঘর-রৌমারী-৫৬৪০, জেলা-কুড়িগ্রাাম আপনার জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হইয়াছেন।

সেহেতু, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব মোছা. সুরাইয়া সুলতানা-কে আপনার নিজের, আপনার স্বামীর এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্য দিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরি-উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।’

এ ব্যাপারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোনের স্ত্রী ও তার ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর মোহাম্মপুর এলাকা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আটক করা হয় ও তার ছেলে সাফায়াত বিন জাকিরকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 32 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 115 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 ভিউ