মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শরীয়তপুরে মানববন্ধন | আই নিউজ বিডি

শরীয়তপুর

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শরীয়তপুরে মানববন্ধন

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নদীর তীরবর্তী এলাকাবাসী।আজ দুপুর ১২টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কোলচোরি পাতারচর গ্রামে..
Eidok-এ শেয়ার
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শরীয়তপুরে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নদীর তীরবর্তী এলাকাবাসী।

 

আজ দুপুর ১২টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কোলচোরি পাতারচর গ্রামের শত শত নারী-পুরুষ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন।

 

ভুক্তভোগীরা জানান, প্রতি বছর নদী ভাঙনের শিকার হন তারা। সম্প্রতি বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার মোসলেম বেপারী, সোহেল বেপারী, শামীম বেপারী ও নিজাম বেপারীর নেতৃত্বাধীন একটি চক্র দিনরাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।তারা শুধু নদী নয়, নদীর তীরবর্তী ফসলি জমির মাটিও কেটে নিচ্ছে। এতে নদীভাঙন আরও তীব্রতর হচ্ছে এবং বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

 

অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দিলে ওই চক্রের সদস্যরা একাধিকবার বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 ভিউ