জয়পুরহাট

জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর ১৩ বছর আগের হামলার ভিডিও ভাইরাল: ওসি প্রত্যাহার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর  ১৩ বছর আগের হামলার ভিডিও ভাইরাল: ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ১৩ বছর আগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের লাঠিপেটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। গত ১৩ জুন ওসি হিসেবে ক্ষেতলাল থানায় যোগদান করেছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট সদরে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশের হামলার একটি ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় জামায়াতের মিছিলে নেতাকর্মীদের উপর পুলিশ লাঠি চার্জ করছে। সেসব পুলিশ সদস্যদের মধ্যে ক্ষেতলাল থানার নবাগত ওসি হাশমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়। তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার (২৫ জুন) ওসি হাশমত আলী ক্ষেতলাল থানা ছেড়ে চলে যান। 

পরে ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ওসি হাসমতকে অফিসিয়ালি প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ক্ষেতলাল উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বলেন, ওই ওসি আমাদের জয়পুরহাটের তৎকালীন জামাতের সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ আরও অনেককে হয়রানি ও গ্রেপ্তার করেছে। ওই একই মিছিলে আমাদের জয়পুরহাটের প্রথম শিবিরের শহীদ/বদিউজ্জামানকে উনিই গুলি করেছেন উনার গুলিতেই আহত হয়ে আমাদের ভাই কয়েকদিন পরেই শাহাদাত বরণ করেছিল।  

এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাব বলেন, ক্ষেতলাল থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা জেলার খবর অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা 23 ভিউ খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা জেলার খবর খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা 23 ভিউ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ জেলার খবর ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ 12 ভিউ রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা জেলার খবর রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা 11 ভিউ আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার জেলার খবর আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার 42 ভিউ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ জেলার খবর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ 29 ভিউ দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা জেলার খবর দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 24 ভিউ