ব্র্যাকের স্বপ্ন সারথি: কিশোরীদের পরিবর্তনের ২৪ মাস | আই নিউজ বিডি

ব্র্যাকের স্বপ্ন সারথি: কিশোরীদের পরিবর্তনের ২৪ মাস

নীলফামারী জেলার ডোমার উপজেলার ৬নং পাংগা মটকপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সফলভাবে সম্পন্ন হলো ব্র্যাক পরিচালিত ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র আওতাধীন স্বপ্নসারথি ২৪তম সেশনের শেষ পর্ব। ..
Eidok-এ শেয়ার
ব্র্যাকের স্বপ্ন সারথি: কিশোরীদের পরিবর্তনের ২৪ মাস
ছবি: সংগৃহীত

শেষ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিনিধি মোঃ লতিফুল ইসলাম এবং জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মাজেদুল হক সরকার। তারা জানান, এই ২৪ মাসে কিশোরীদের মাঝে সামাজিক ও আইনি সচেতনতা গড়ে তোলা হয়েছে, যাতে তারা নিজেরাই নিজেদের অধিকার রক্ষা করতে পারে এবং অন্যদেরও সচেতন করতে পারে।

স্থানীয় অভিভাবকরা কর্মসূচি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। একজন অভিভাবক বলেন, "ব্র্যাকের এই উদ্যোগ আমাদের এলাকায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এখন মানুষ বাল্যবিবাহের ক্ষতি বুঝতে পারে, যৌতুকের কারণে মেয়েদের নির্যাতন কমেছে।"

পাশের এলাকার জোছনা বেগম বলেন, "আমাদের সময় এসব কিছু জানা ছিল না। এখনকার মেয়েরা এইসব শিখছে, তারা সচেতন হচ্ছে – এটা সমাজের জন্য খুব ভালো।"

এই কর্মসূচি প্রমাণ করেছে যে সচেতনতা ও শিক্ষা সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। ব্র্যাকের এধরনের উদ্যোগ ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 22 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ