কক্সবাজারের রামু উপজেলায় গৃহপালিত গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শফি আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছেন তার গরুটিও।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফি আলম ওই গ্রামের মৃত নজরুল ইসলাম ওরফে নজুর পুত্র।
জানা যায়, কাহাতিয়া পাড়া জামে মসজিদের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে গরুটি বাঁধা ছিল। খুঁটির নিচে জমে থাকা পানিতে গরুটির রশি বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে গরুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে শফি আলম নিজেও বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং শফি আলমের নিথর দেহ উদ্ধার করেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গরুকে রক্ষা করতে গিয়ে একজন মানুষের জীবন চলে গেল।’
এঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজারের রামুতে বিদ্যুৎপৃষ্ঠে কৃষকের মৃত্যু। | আই নিউজ বিডি
কক্সবাজারের রামুতে বিদ্যুৎপৃষ্ঠে কৃষকের মৃত্যু।
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0