ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের 

আর স্কুলের পরীক্ষা পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের। বাবার সাথেই সে পাড়ি জমিয়েছে অনন্তের পথে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের 
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি ঢাকা থেকে ভিআইপি কোচ গাড়ি বেপরোয়া ভাবে  CNG পাগলু গাড়ীকে ধাক্কায় প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

 

ঘটনাটি ঘটে সকাল ৮:৪০ মিনিটে  ঠাকুরগাঁও ভুল্লী খলিশাকুড়ী পোস্ট অফিস এর সামনে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। কোচটি ভূল্লী খলিশাকুড়ী পোস্ট অফিসের কাছে পৌঁছালে CNG পাগলু গাড়ীকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

 

এই CNG পাগলু গাড়িটির চালক খুলিশাকুড়ী পোস্ট অফিস পাড়ার  মো. আশরাফুল ইসলাম। তার গাড়ীতে দুইজন  যাত্রী ছিল, তার আদরের মেয়ে রুবাইয়া খাতুন, বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তার মেয়েকে পরীক্ষার উদ্দেশ্যে  স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

 

ভিআইপি কোচ গাড়িটির  ধাক্কায় CNG পাগলু  গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু হন।

তার মেয়ে রুবাইয়া গুরুতর আহত অবস্থায় ছটফট করে,  স্থানীয়রা দ্রুত রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মৃত্যুর কাছে হার মানে। বাবা-মেয়ের এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

 

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ