রৌমারীতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

কুড়িগ্রামর রৌমারীতে শাহীন নামের ব্যবসায়ী ও শিক্ষকের বাড়িতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ১৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে ডাকাতরা।..
Eidok-এ শেয়ার
রৌমারীতে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
ছবি: সংগৃহীত

রবিবার (২২ জুন) দিবাগত রাত ২টার উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকায় এ ঘটনা ঘট। এঘটনায়  রৌমারী থানায় একটি মামলা দিয়েছেন ওই ভুক্তভোগি

ভুক্তভোগি শাহীন জানান, ভুক্তভোগি ওই শাহিন মিয়া জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে তার বাড়ির পেছন দিক দিয়ে টিনের বেড়া কেটে ঢুকেন ৬-৭ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত। এরপর বারান্দার গ্রিল, লোহার তালা ও রুমের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন ওই ডাকাতরা। প্রথমে তার ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে তার পরিবারের সদস্যদের রুমে ঢুকে তাদেরও হাত-পা বেঁধে রাখে তারা। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের ভেতরে থাকা আলমারী, ড্রয়ার ও বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। একপর্যায়ে প্রায় ১৩ লাখ টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায় ডাকাতরা। এতে প্রায় আধা ঘণ্টা ধরে চলে পুরো ডাকাতি।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরণের নানা সমস্যা সৃষ্টি হচ্ছে ও ডাকাতির প্রবণতা বাড়ছে। দ্রুত চিহ্নিত করে ডাকাতদের গ্রেপ্তার করার দাবি জানান তারা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত কর বলন, এঘটনায় অজ্ঞাত মামলা হয়েছে। দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ অপরাধ লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 42 ভিউ যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ অপরাধ যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 73 ভিউ আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার অপরাধ আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 88 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক অপরাধ ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 ভিউ মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা অপরাধ মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 412 ভিউ নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক অপরাধ নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 ভিউ সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক অপরাধ সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 ভিউ