ঠাকুরগাঁও রুহিয়া উপজেলা বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি কেউ। | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রুহিয়া উপজেলা বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি কেউ

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জনসেবার গতিশীলতা ও স্থানীয় উন্নয়নের স্বপ্ন নিয়ে বহু বছর ধরেই ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকাকে “উপজেলা” করার দাবি..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও রুহিয়া উপজেলা বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি কেউ
ছবি: সংগৃহীত

 জানিয়ে আসছেন এলাকাবাসী বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে আশায় বুক বাঁধলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি এখন কেবল আক্ষেপ আর অপেক্ষার নাম। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালে উক্ত এলাকার সংসদীয় সদস্য রমেশ চন্দ্র সেন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয় আমরা ক্ষমতায় গেলে রুহিয়াকে উপজেলায় বাস্তবায়ন করবো। কিন্তু ১৬ বছরেও রুহিয়াকে উপজেলায় রুপান্তরিত করতে পারেনি বিগত সরকার।

রুহিয়া ঠাকুরগাঁও জেলার একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ থানা শহর। এখানে রয়েছে রেলস্টেশন, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল, ডিগ্রি কলেজ, স্কুল, বাজার, ভূমি অফিস , কৃষি অফিসসহ উপজেলা পর্যায়ের নূন্যতম অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো থাকা সত্ত্বেও এখনো পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে রুহিয়া স্বীকৃতি পায়নি।

আখানেগড়, ঢোলার হাট,ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মাহবুব আলম,ও জুয়েল রানা বলেন, রুহিয়া এখন আর গ্রাম নয়, পুরো একটি প্রশাসনিক কাঠামো তৈরি হয়ে আছে। কিন্তু কাগজে কলমে আমরা এখনো শুধু থানা। এত বড় এলাকার মানুষের উপজেলা সেবা পেতে সদর যেতে হয়, যা কষ্টসাধ্য। 

দীর্ঘদিন ধরে চলে আসা দাবি দাবার পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের সময় প্রতিটি প্রার্থী প্রতিশ্রুতি দেন “রুহিয়াকে উপজেলা করবো”কিন্তু নির্বাচনের পরে আর কেউ ফিরে তাকায় না। ফলে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। 

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় নেতারা রুহিয়াকে উপজেলা করার স্বপ্ন দেখান, ব্যানার-ফেস্টুনে ‘উন্নয়নের মহাসড়ক’ গড়ে দেওয়ার কথা বলেন। কিন্তু ভোট শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আশ্বাসের বেলুন ফাটে ভোটের পরপরই।

তাহারা আরো বলেন, সামনে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। রুহিয়াবাসীর প্রত্যাশা, নতুন সরকার তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেবে এবং রুহিয়া থানাকে দ্রুত একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করবে, যাতে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়। রুহিয়ার মানুষ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে, এই আশায় যে তাদের দীর্ঘদিনের স্বপ্ন কবে সত্যি হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ