বকশীগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। ২১ জুন শনিবার সকাল ১১টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পূর্বপাড়ায় ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়,..
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে  চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে তানিয়া একজন কন্যা সন্তানের জননী। কয়েক মাস পূর্বে ঝালরচর গ্রাম থেকে তানিয়াকে নিয়ে তার স্বামী শাহীন মিয়া ঢাকার সবুজবাগ থানার মাদারটেকের বাগান বাড়ীতে তার পালিত বাবা মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ১৭ জুন গৃহবধূ তানিয়ার রহস্য জনক মৃত্যু হয়। সবুজ বাগ থানার পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ সবুজ বাগ থানায় একটি জিডি করে। জিডি নং ৯২০। তারিখ ১৭/০৬/২০২৫ ইং। ময়না তদন্ত শেষে পুলিশ তানিয়ার লাশ তানিয়ার বাবার কাছে হস্তান্তর করে। কিন্তু তানিয়ার স্বামী পক্ষ তানিয়ার দাফন কাজে অংশ গ্রহন করেনি। এ ব্যাপারে তানিয়ার পিতৃপক্ষের অভিযোগ পরিকল্পিতভাবে তানিয়ার স্বামী পক্ষ তানিয়াকে হত্যা করেছে। তারা তানিয়া হত্যার বিচার দাবি করেন। ২১ জুন শনিবার সকালে তানিয়া হত্যার বিচারের দাবিতে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামে একটি মানববন্ধন হয়েছে। মানব বন্ধনে ঝালরচর গ্রামের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তব্য রাখেন তানিয়ার পিতা তাজমল হক ও মা স্বাদিনা বেগম।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 17 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 60 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 33 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 94 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 79 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 88 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 110 ভিউ