ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের ৩ সদস্য আটক, যন্ত্রাংশ উদ্ধার | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের ৩ সদস্য আটক, যন্ত্রাংশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরির চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।  উদ্ধার করা হয়েছে ইজিবাইকের খুলে রাখা যন্ত্রাংশ। ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের ৩ সদস্য আটক, যন্ত্রাংশ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুর দশ মাইল এলাকা থেকে ৩ জনকে আটক করে সদর থানা পুলিশ।

আটকৃতরা হলেন, ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহামিনুল ইসলাম মিলু, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আইজার রহমান ও তার বিহাই একই জেলার খানসামা উপজেলার সিরাজুল ওরফে চালাকু। 

সদর থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক চুরি করে আসছিল। গেল মাসে ২২ টি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা থানায় এজাহার দিলে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে মিলুকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে আরও দুজনে আটক এবং ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, ইজিবাইক চুরি চক্রের ৮ জনের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি ৫ জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ