রাণীশংকৈলে আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত | আই নিউজ বিডি

রাণীশংকৈলে আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রানীশংকৈল প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

রানীশংকৈল প্রতিনিধি,,

হাসিনুজ্জামান মিন্টু, 

 

 ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে

 

 

রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন’র পৃষ্ঠপোষকতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

 

আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান, অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে একমাস যাবত এ খেলার আয়োজন করি।

 

সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। শুধু খেলাধুলা নয় নানা রকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি আমি পীরগঞ্জ-রাণীশংকৈল -বাসী আপনাদের পাশে থাকতে চাই।

 

এ সময় তিনি আরও বলেন, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা।

 

এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এবং আগামীতেই বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে বলে জানান তিনি।

 

খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪ নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু, জয়নুল আবেদিন প্রমুখ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ