ঝর্ণায় ঝরল কলেজ ছাত্রের প্রাণ

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণার কূপে গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগা হাটের রূপসী ঝর্ণায় এ ঘটনা ঘটে।......
Eidok-এ শেয়ার
ঝর্ণায় ঝরল কলেজ ছাত্রের প্রাণ
ছবি: সংগৃহীত

নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মো. গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

জানা গেছে, সকালে ৫ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝর্ণায় তারা ঘুরতে আসেন। বেলা সাড়ে ১১টায় ঝর্ণায় প্রবেশের পর বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড় মাতামাতির এক পর্যায়ে সে গোসল করতে একটি কূপে নামে। এসময় সে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।



নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, সাড়ে ১১ টায় ৫ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝর্ণায় প্রবেশের পর সবাই ঝর্ণায় গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। অনেক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মুহূর্তের মধ্যে বন্ধুকে হারালাম।

 

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ঝর্ণায় পর্যটক নিখোঁজ হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় ডুবুরি টিম তার মরদেহ উদ্ধার করি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 166 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 176 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 127 ভিউ