ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে আটক | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে আটক

ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার  দায়ে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ..
Eidok-এ শেয়ার
ইমামের চাকরি দেওয়ার নামে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে আটক
ছবি: সংগৃহীত

 

 

শুক্রবার রাতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। তোফাজ্জল হোসেন জেলার সদর উপজেলার মাদারগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা। 

সেনাবাহিনী জানিয়েছে, ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকা দাবি করে। তিনি নয় হাজার ৫'শ টাকা প্রদান করেন। পরে চাকরি দিবে দিবে বলে সময় অতিবাহিত করলে সন্দেহ হয় জাকির হোসেনের। এদিকে চাকরির বিজ্ঞপ্তিও হাতে না পাওয়ার কারণে গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বিষয়টি অবগত করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। 

সেনাবাহিনী আটকের পর তোফাজ্জল হোসেন চাকরি দেওয়ার নামে টাকা গ্রহণে করে প্রতারণামূলক কাজ করেছেন বলে স্বীকার করেন।পরে তাকে সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, তোফাজ্জল হোসেনের নামে প্রতারণার মামলা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

ঠাকুরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে, প্রতারণাসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। অপরাধ দমনে ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা চান তারা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ