সড়ক দূর্ঘটনায় থেমে গেলো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন | আই নিউজ বিডি

সড়ক দূর্ঘটনায় থেমে গেলো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন

ফয়সাল হোসেন লক্ষ্মীপুরঃ

ঈদের ছুটি শেষে পরিবার থেকে বিদায় নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন জাহিদ হাসান শাওন (২৪)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে গেল তার জীবন। নারায়ণগঞ্জের সো..
Eidok-এ শেয়ার
সড়ক দূর্ঘটনায় থেমে গেলো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন
ছবি: সংগৃহীত

ফয়সাল হোসেন লক্ষ্মীপুরঃ

 ঈদের ছুটি শেষে পরিবার থেকে বিদায় নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন জাহিদ হাসান শাওন (২৪)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে গেল তার জীবন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় বাসচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তিনি।

১৩ জুন (শুক্রবার) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মোগরাপাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওনের মোটরসাইকেলটি আচমকা ব্রেক কষার সময় স্লিপ করে পড়ে গেলে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

নিহত শাওনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব বিজয় নগর গ্রামে সর্দার বাড়ী । তিনি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে নর্দান ইউনিভার্সিটিতে তড়িৎকৌশল (EEE) বিভাগে বিএসসি পড়ছিলেন। পরিবারের স্বপ্ন ছিল ছেলেটি একদিন ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন সড়কে থেমে গেল চিরতরে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালক ও বাস শনাক্তে চেষ্টা চলছে। দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাওনের বাবা জাহাঙ্গীর আলম ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান কাঁচপুর হাইওয়ে থানায়। আইনি প্রক্রিয়া শেষে রাতে ফ্রিজিং গাড়িতে করে ছেলের মরদেহ নিয়ে ফেরেন গ্রামের বাড়িতে। চোখে জল, কণ্ঠে কান্না ধরে রেখে তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেল। কত স্বপ্ন ছিল ছেলেটাকে নিয়ে। ভেবেছিলাম ইঞ্জিনিয়ার হবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু বাসচাপায় আমার সব শেষ। আমি এর বিচার চাই।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 66 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 ভিউ