ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠে'লে পাঠালো বিএসএফ। | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠে'লে পাঠালো বিএসএফ।

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠে'লে পাঠালো বিএসএফ।
ছবি: সংগৃহীত

আটককৃদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।

 

শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অবৈধ এ পুশইন এর ঘটনা ঘটে।

 

বিজিবি সুত্র জানায়, শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে অবৈধভাবে পুশইন করে। ৪২ বিজিবির টহল দল বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিক চৈত্রাণপুকুর এলাকা হতেই তাদের আটক করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসায় জানাযায়, তারা দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিল।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, পুশইন করা ২৩ জনের পরিচয় সনাক্ত প্রত্রিয়া চলমান রয়েছে। তাদের প্রকৃত পরিচয় জানাগেলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ