ঠাকুরগাঁও রুহিয়া রেলস্টেশনে নেই ছাউনি, যাত্রীদের চরম ভোগান্তি। | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রুহিয়া রেলস্টেশনে নেই ছাউনি, যাত্রীদের চরম ভোগান্তি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া রেলস্টেশনে ছাউনি না থাকায় রোদ, বৃষ্টি আর ঝড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও রুহিয়া রেলস্টেশনে নেই ছাউনি, যাত্রীদের চরম ভোগান্তি
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া রেলস্টেশনে ছাউনি না থাকায় রোদ, বৃষ্টি আর ঝড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। 

 

রোজ শত শত যাত্রী রুহিয়া স্টেশন থেকে পার্শ্ববর্তী জেলা ও বিভাগীয় শহরগুলোতে যাতায়াত করে থাকেন। কিন্তু প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় বৃষ্টির দিনে ভিজে, আর রোদে পুড়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।

 

স্থানীয় যাত্রী রহিমা বেগম বলেন, “রাত হোক বা দিন স্টেশনে বসার ঠিকমতো ব্যবস্থা নেই, আর মাথার উপর ছাউনিও নেই। বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়।”

 

একই অভিযোগ রেলযাত্রী আজিজুর রহমানেরও। তিনি বলেন, “রেলস্টেশনের এমন অবস্থা দেখে মনে হয়, এটা যেন পরিত্যক্ত কোনও স্টেশন।”

 

রুহিয়া ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের দাবি, রেলস্টেশনটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাঁরা দ্রুত ছাউনি নির্মাণসহ অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নের দাবি জানান।

 

উল্লেখ্য,বাংলাদেশের উত্তরের জনপথ রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এর রুহিয়া রেলওয়ে স্টেশন ১৯২৮ সালের ৮ই মে প্রথম চালু করা হয়। আগে এই লাইন দিনাজপুর পর্যন্ত ছিলো যা পরবর্তীতে রুহিয়া পর্যন্ত বর্ধিত করা হয়। এটি পার্বতীপুর-পঞ্চগড় লাইনে অবস্থিত ঠাকুরগাঁও জেলার একটি রেলওয়ে স্টেশন। পার্বতীপুর-পঞ্চগড় রেললাইনটি ডুয়েল গেজ সম্পন্ন এ লাইনে ব্রডগেজ ও মিটারগেজ ট্রেন চলাচল করে।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম জানান,এটা মুলত রেলওয়ে ডিপার্টমেন্টের কাজ , যেহেতু এলাকার মানুষ বলেছে আমরা উদ্ধতম কর্মকর্তাদের জানাবো বিষয়টি।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ