সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিবিরের দোয়া মাহফিল | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিবিরের দোয়া মাহফিল

****
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিবিরের দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
 
বুধবার (১১ জুন) দুপুরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
 
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। 
 
ছাত্রশিবির সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রশিবির সেক্রেটারি মো. শাওন হোসাইন।
 
সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ। 
 
এসময় বক্তারা বলেন, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কেবল ভালো ফল নয়, একজন আদর্শ নাগরিক হওয়ার প্রস্তুতিও নেওয়া জরুরি। নৈতিকতা, অধ্যবসায় ও আলোকিত চরিত্র গঠনে ছাত্রজীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়। ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিক শিক্ষা ও আদর্শ জীবন গঠনের একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।
 
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামী ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
 
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ