সাতক্ষীরা

সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ও পৌরসভা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ..
I-share sa Eidok
সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ
Larawan: kuha mula sa arkibo

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ও পৌরসভা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নতুন সেশনের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট ভবনের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত উপজেলা ও পৌরসভা আমীররা হলেন—তালা উপজেলা মাওলানা মফিদুল্লাহ, কলারোয়া উপজেলা মাওলানা কামারুজ্জামান, সদর উপজেলা মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা পৌরসভা জাহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা মাওলানা অলিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা মাওলানা আব্দুর রহমান এবং আশাশুনি উপজেলা আবু মুসা তারিকুজ্জামান তুষার।

নতুন সেশনের জন্য শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হককে নায়েবে আমীর এবং মাওলানা আজিজুর রহমানকে জেলা সেক্রেটারি করা হয়েছে। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজায়াত আলী, অধ্যাপক মুহাম্মাদ ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা এম এম ওসমান গনি। তাঁদের অন্তর্ভুক্ত করে ৩৪ সদস্যের জেলা কর্মপরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

তিনি মজলিসে শূরা ও কর্মপরিষদের দায়িত্ব ও কার্যপরিধির পার্থক্য তুলে ধরে বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় পরিকল্পনা গ্রহণ, বাজেট প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন এবং বাস্তবায়ন-পরবর্তী পর্যালোচনা জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদের অন্যতম দায়িত্ব। দায়িত্বশীলদের এসব বিষয় যথাযথভাবে বুঝে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতি ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট দায়িত্বে চেয়ারম্যান ও মেম্বাররা থাকেন। তাই স্থানীয় পর্যায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালো ফল অর্জনে দায়িত্বশীলদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা মজলিসে শূরা, মহিলা মজলিসে শূরা, জেলা কর্মপরিষদ, জেলা মহিলা কর্মপরিষদ এবং উপজেলা আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠান শেষে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, এই শপথ কেবল একটি সাংগঠনিক দায়িত্ব গ্রহণ নয়; এটি আমানত, জবাবদিহিতা, ত্যাগ এবং মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত করার এক নতুন অঙ্গীকার। দায়িত্বশীলদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু Pulitika আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু 91 Views উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ Pulitika উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ 57 Views নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Pulitika নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 62 Views রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের Pulitika রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের 88 Views মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব Pulitika মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 38 Views বিরলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল র‍্যালি ও প্রতিবাদ সভা Pulitika বিরলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল র‍্যালি ও প্রতিবাদ সভা 35 Views প্রবল বর্ষণ উপেক্ষা করে মোল্লাহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল, রাতভর পাহারায় নেতাকর্মীরা Pulitika প্রবল বর্ষণ উপেক্ষা করে মোল্লাহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল, রাতভর পাহারায় নেতাকর্মীরা 48 Views