মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা..
মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে
রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও মৎস্য চাষী অচিন্ত্য কুমার মালো। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর,
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর যুবদলের আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদ হাসান খান (রাজু) ও সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সফল মৎস্য চাষী আবু নাসির খান, দুলাল হোসেন মোল্লা ও কাবির মোল্লাকে পুরস্কার প্রদান করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator