বিরোধের অবসান, সিরাজুলের সঙ্গে আবারও সংসার করার ঘোষণা স্ত্রী রিপার | আই নিউজ বিডি

বিরোধের অবসান, সিরাজুলের সঙ্গে আবারও সংসার করার ঘোষণা স্ত্রী রিপার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
বিরোধের অবসান, সিরাজুলের সঙ্গে আবারও সংসার করার ঘোষণা স্ত্রী রিপার..
বিরোধের অবসান, সিরাজুলের সঙ্গে আবারও সংসার করার ঘোষণা স্ত্রী রিপার..
ছবি: সংগৃহীত
স্বামী-স্ত্রীর সমঝোতা, সংবাদ সম্মেলনে আগের অভিযোগ প্রত্যাহার রিপার

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তাঁর স্ত্রী রিপা খাতুন। পারিবারিক বিরোধের জেরে গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুললেও আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ায় এবার সেই বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বামীর সঙ্গে পুনরায় সুন্দরভাবে সংসার করার প্রত্যয় ব্যক্ত করেছেন রিপা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে স্বামী মো. সিরাজুল ইসলামকে পাশে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রিপা খাতুন।

লিখিত বক্তব্যে রিপা খাতুন জানান, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বামী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে দুজনের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সেসব বিরোধের অবসান হয়েছে। এ কারণে ওই দিনের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য এবং সেটিকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ তিনি প্রত্যাহার করে নিচ্ছেন।

তিনি আরও বলেন, এখন থেকে তাঁরা দুজন স্বামী-স্ত্রী সব ভেদাভেদ ভুলে নতুন করে সুন্দর ও স্বাভাবিক পারিবারিক জীবন গড়ে তুলতে চান। ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা বা অশান্তিতে জড়াবেন না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিপা খাতুন বলেন, তাঁর আহ্বানে মূল্যবান সময় ব্যয় করে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন রিপা খাতুন। তিন দিন পর স্বামীকে সঙ্গে নিয়ে নতুন সংবাদ সম্মেলনে এসে আগের অভিযোগ ও বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিলেন তিনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator