নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator