নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ' সভাপতি তাহসিন মিলন, সম্পাদক ফজলে রাব্বি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ' সভাপতি তাহসিন মিলন, সম্পাদক ফজলে রাব্বি..

MdMehediHasan avatar   
MdMehediHasan
নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ' সভাপতি তাহসিন মিলন, সম্পাদক ফজলে রাব্বি..
নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ' সভাপতি তাহসিন মিলন, সম্পাদক ফজলে রাব্বি..
ছবি: সংগৃহীত
নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ' সভাপতি তাহসিন মিলন, সম্পাদক ফজলে রাব্বি

মেহেদী হাছান ফরিদগঞ্জ :
শিক্ষা সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে চলা ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ সংগঠনের..

মেহেদী হাছান ফরিদগঞ্জ  : 
শিক্ষা সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে চলা ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ সংগঠনের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে তাহসিন মিলন সভাপতি, সিদ্দিকুর রহমান রনি সিনিয়র সহ-সভাপতি, শহীদ ইব্রাহিম সহ-সভাপতি, ফজলে রাব্বি সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইয়াসিন দেওয়ান সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জয়নাল আবেদিন সাংগঠনিক সম্পাদক, শামীম হোসাইন সহ-সাংগঠনিক সম্পাদক, ফাহমিদা ফামু মহিলা সম্পাদিকা, সোহাগ পাটওয়ারী কোষাধ্যক্ষ, আতাউল ইসলাম সাকিব সহ-কোষাধ্যক্ষ, মো. আব্দুল্লাহ প্রচার সম্পাদক, মাহমুদুল হাসান সহ-প্রচার সম্পাদক এবং মো. মিরাজ কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।


নবনির্বাচিত সভাপতি তাহসিন মিলন বলেন, স্বপ্নের ফরিদগঞ্জ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের সম্মিলিত স্বপ্ন ও দায়বদ্ধতার প্রতিচ্ছবি। একটি মেধাবী শিশু অর্থের অভাবে যেন তার স্বপ্ন থেকে ছিটকে না পড়ে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, শিক্ষা সহায়তার হাত আরও দূরে পৌঁছে দিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

তিনি আরও বলেন, আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি মানুষের ভালোবাসা ও সহযোগিতা। আমরা চাই, ফরিদগঞ্জের প্রতিটি মানুষের কাছে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ হয়ে উঠুক আস্থার একটি নাম। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য নেই। আমরা চাই, অর্থনৈতিক সীমাবদ্ধতা কোনো শিক্ষার্থীর সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়াক। ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ সেই জায়গাতেই কাজ করতে চায়। তিনি বলেন, আগামী দিনে বৃত্তি ও শিক্ষা সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। সংগঠনের প্রতিটি কার্যক্রম হবে মানুষের কল্যাণকে কেন্দ্র করে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও শিক্ষাবান্ধব ফরিদগঞ্জ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ ধারাবাহিকভাবে বৃত্তি আয়োজনসহ বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও সংগঠনটি ভূমিকা রেখে চলেছে।  সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator