ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা..
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা..
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা..

পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি পরিকল্পনা ও সুস্থ বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

মোঃ আসাদুজ্জামান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

​ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি পরিকল্পনা ও সুস্থ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে পৌর প্রশাসনের আয়োজনে এ কর্মশালা সম্পন্ন হয়।

​জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ গোলাম রব্বানী সরদার।

​কর্মশালায় স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ পানি সরবরাহ, মানববর্জ্য ও সঠিক স্যানিটেশন ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পৌর এলাকায় একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ বাবুল আক্তার, একই দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ.এম শাহীন, পীরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান। এ সময় আরও বক্তব্য দেন এনজিও কর্মী ওয়ালিদুর রহমান।

​পৌরসভার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকবর আলী, মোঃ তোজামেল হক, মোঃ নুর মোহাম্মদ চৌধুরী এবং উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান আলীসহ অন্যান্যরা।

​কর্মশালায় স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, নিরাপদ পানি, সঠিক স্যানিটেশন ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator