জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর ফরিদপুর জেলা শাখার দ্বিতীয়বারের মতো আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলার ছয়টি উপজেলা শাখায় ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ফরিদপুরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় যুবশক্তি।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে ঘোষিত ফরিদপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে জোনায়েদ মাহমুদকে আহ্বায়ক, সাইম হোসেনকে সদস্য সচিব এবং মো. জিহাদ খানকে মুখ্য সংগঠক করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো ঘোষিত এ কমিটিতে পূর্ববর্তী কমিটির অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নতুন কিছু নেতৃত্বকে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব সাইম হোসেন বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানো হবে। তরুণদের সংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরও শক্তিশালী করা হবে।
এদিকে জেলা কমিটি ঘোষণার ধারাবাহিকতায় জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখার আওতাধীন ছয়টি উপজেলায় ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা আহ্বায়ক কমিটির অনুমোদিত উপজেলা শাখাগুলো হলো—ভাঙ্গা, নগরকান্দা, আলফাডাঙ্গা, চরভদ্রাসন, বোয়ালমারী ও মধুখালী।
অনুমোদিত কমিটিগুলোর মধ্যে ভাঙ্গা উপজেলা শাখায় আহ্বায়ক মো. সাজ্জাদ খান, সদস্য সচিব জিসান ইসলাম লিখন এবং মুখ্য সংগঠক মো. সোহাগ ইসলাম।
নগরকান্দা উপজেলা শাখায় আহ্বায়ক মো. সোহেল সরদার, সদস্য সচিব মো. ইলিয়াস হোসাইন এবং মুখ্য সংগঠক মো. সালমান হোসেন।
আলফাডাঙ্গা উপজেলা শাখায় আহ্বায়ক মো. নাইমুজ্জামান, সদস্য সচিব মো. ইমামুল শেখ এবং মুখ্য সংগঠক মো. ইবনুল হাসান।
চরভদ্রাসন উপজেলা শাখায় আহ্বায়ক মো. হোসেন, সদস্য সচিব মো. মাসুদ রানা (সাকিব) এবং মুখ্য সংগঠক রাশেদ ফকির।
বোয়ালমারী উপজেলা শাখায় আহ্বায়ক গাজী তানভীর, সদস্য সচিব মো. ছিয়াম মৃধা এবং মুখ্য সংগঠক হৃদয়।
মধুখালী উপজেলা শাখায় আহ্বায়ক মো. সুজন মোল্যা, সদস্য সচিব মেহেদী বিশ্বাস এবং মুখ্য সংগঠক সাগর আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক জোনায়েদ মাহমুদ ও সদস্য সচিব সাইম হোসেন যৌথভাবে এসব উপজেলা কমিটির অনুমোদন দেন।
অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে আরও জানা গেছে, তরুণদের সংগঠিত করা, তাদের অধিকার ও সম্ভাবনাকে কাজে লাগানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এসব কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় যুবশক্তির বিভিন্ন জেলা ও উপজেলা শাখায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার ধারাবাহিকতায় ফরিদপুরেও এসব কমিটি গঠন করা হচ্ছে।
এর আগে মধুখালী ও চরভদ্রাসনসহ জেলার কয়েকটি উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলা শাখার কমিটিও খুব শিগগির ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর ফরিদপুরে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত, গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
জোনায়েদকে আহ্বায়ক ও সাইমকে সদস্য সচিব করে যুবশক্তির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন..
ছবি: সংগৃহীত
****
কোন মন্তব্য পাওয়া যায়নি