ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান | আই নিউজ বিডি

ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান

****
Condividi su Eidok
ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান
Foto: archivio

টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের তিন বিঘা জমির কাটা ধান পুড়ে ছাই হয়ে গেছে। ঋণ করে ও সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল এক রাতেই আগুনে পুড়ে নষ্ট হওয়ায় নিঃস্ব হওয়ার পথে কৃষক মোহাম্মদ আব্দুল। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আব্দুল ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক আব্দুলের জমিতে স্তূপ করে রাখা ধানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিন বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়। পরে ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে কৃষক আব্দুল ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে তার স্বপ্নের ফসল আগুনে পুড়ে শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আব্দুল জানান, তিন বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করার জন্য জমিতেই স্তূপ করে রেখেছিলেন। ঋণ করে ও অনেক কষ্টে ধান ফলিয়েছিলেন। সোমবার গভীর রাতে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার সব ধান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, সারা বছরের পরিশ্রমের ফসল এভাবে পুড়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন, তা ভেবে পাচ্ছেন না।

এক রাতের আগুনে কৃষক আব্দুলের শুধু তিন বিঘা জমির ধানই পুড়ে যায়নি, পুড়ে গেছে তার সারা বছরের স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ Agricoltura-Economia e Commercio নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 54 Views মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত Agricoltura-Economia e Commercio মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত 78 Views বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ Agricoltura-Economia e Commercio বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 58 Views মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর Agricoltura-Economia e Commercio মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর 79 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল Agricoltura-Economia e Commercio বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 86 Views আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী Agricoltura-Economia e Commercio আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 82 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Agricoltura-Economia e Commercio আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 106 Views