খুলনা রূপসায় জয় ঢালীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খুলনা রূপসায় জয় ঢালীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা ..

Rudra Biswas avatar   
Rudra Biswas
খুলনা রূপসায় জয় ঢালীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা ..
খুলনা রূপসায় জয় ঢালীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা ..
ছবি: সংগৃহীত

খুলনা রূপসায় জয় ঢালীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা 

খুলনা রূপসায় জয় ঢালীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা 

রিপোর্টার : রুদ্র বিশ্বাস খুলনা

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় প্রতিপক্ষের নৃশংস হামলায় জয় ঢালী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। 

 

আজ শনিবার (১৫ আগস্ট) রাত ৮টায় উপজেলার দূর্জনীমহলে শহীদের মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয় ঢালী ওই গ্রামের আখতারুজ্জামান ঢালীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শহীদের মোড় এলাকায় একদল যুবকের সাথে জয় ঢালীর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জয়কে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। মারাত্মক আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর থেকে দূর্জনীমহলে শহীদের মোড় এবং আব্দুলের মোড় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। চরম আতঙ্কে পুরো এলাকা জনশূন্য রূপ ধারণ করেছে। 

 

এ বিষয়ে রূপসা থানার ওসি তদন্ত মো. আব্দুস সবুর খান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator