কুলাউড়ায় ৩,৬৫০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার 

Satyajit Das avatar   
Satyajit Das
কুলাউড়ায় ৩,৬৫০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার 
কুলাউড়ায় ৩,৬৫০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার 
ছবি: সংগৃহীত

জুড়ী উপজেলার বটলী গ্রামের মৃত আব্দুর মোতালেবের ছেলে মো. আব্দুর রউফ (৫৪) ও একই গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)। ..

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুড়ী উপজেলার বটলী গ্রামের মৃত আব্দুর মোতালেবের ছেলে মো. আব্দুর রউফ (৫৪) ও একই গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)। 

র‍্যাব-৯,সিপিসি-২,শ্রীমঙ্গলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ব্রাহ্মণবাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে। এর ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায় র‍্যাবের দলটি। 

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে কালো রঙের বায়ুরোধী পলিথিনের জিপার প্যাকেটে রাখা ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়,তারা পরস্পর যোগসাজশে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। 

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

তিনি জানান,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা ইয়াবা কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯-এর জিরো টলারেন্স নীতির আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

No comments found


News Card Generator