কালাইয়ে প্রধান শিক্ষকের উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা অভিযোগে আরও জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তারা ক্লাস বর্জনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
এদিকে, অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কালাই থানার অফিসার ইনচার্জের কাছেও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৮আগষ্ট) দশম শ্রেনীর অভিভাবক সমাবেশে কালাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত থাকার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৯ আগস্ট) সকাল প্রায় ১১ টার সময় পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।
কালাইয়ে প্রধান শিক্ষকের উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে প্রধান শিক্ষকের উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
****
কোন মন্তব্য পাওয়া যায়নি