ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়া চুরি সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে গ্রেফতার ও আটক সাতজনকে বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আঠারবাড়ী বাসস্ট্যান্ড ও হাটুলিয়ার মোড় সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।

পুলিশের প্রথম দল আঠারবাড়ী ইউনিয়নের গাবর কালিয়ান এলাকার জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মাজহারুল ইসলাম। এসময় সঙ্গে ছিলেন এএসআই লিটন সাংমা ও কনস্টেবল আব্দুল মজিদ।

পুলিশ জানায়, গ্রেফতার আজিজুল মির্জা (৪৫) নান্দাইল উপজেলার বারুইগ্রাম এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাশাটি লংপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে মাহবুবু মিয়া (৩২) এর কাছ থেকে ১০ পিস এবং ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের কলেজ রোড এলাকার খোকন মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৫) এর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

অন্যদিকে, এসআই রাশেদ মোশারফের নেতৃত্বে এএসআই কাঞ্চন মিয়া ও কনস্টেবল মনোয়ার হোসেন মুন্না ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী হুলুংগার চর মাস্টার বাড়ির সামনে অভিযান চালান। এ সময় ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন, বাইদগাঁও গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৫০) এবং দক্ষিণ কাকনহাটি গ্রামের এজিএম গোলাপ মিয়ার ছেলে রবিন মিয়া (২২)।

এ ছাড়া ঈশ্বরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে চুরি সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চুরি সন্দেহে আটক ব্যক্তিদের বিষয়েও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator